কবি শুভদীপ দে র কবিতা সংকলনের পাঠ প্রতিক্রিয়া
বুকের নিকোনো উঠোনের আলপনায় সে জেগে থাকে দেবাশীষ মুখোপাধ্যায় উত্তরপাড়া, হুগলি প্রকাশক প্রিয় ধীমান ব্রম্ভ্রচারীর 'এবং অধ্যায় ' প্রকাশনা থেকে প্রকাশিত সবুজ সৌভিক কবি শুভদীপ দে র কবিতার বই ' মানচিত্র কখনও দেশ হতে পারে না 'য় দেশভাগের যন্ত্রণা ও তার মন্থণে উৎসারিত গরল কবির কবিতাকে এক করুণ রাগে প্রদৃপ্ত করে তুলেছে।দেশ মানে শুধু" মৃৎপিন্ড জলরেখয়া বলয়িতঃ" নয়, দেশ মানে বুকভরা আবেগের এসরেণু যেখানে নিকোনো উঠোনে খেলে বেড়ায় সমাঘ্রাত ভালোবাসা সঙ্গে নিয়ে।শুরুর শুরুটা শুরু করার শুরুতেই কবির কথায় বলা যায় :"দেশ মানে শাসন, শোষণ,নীতি, রীতি ছাড়াও অব্যক্ত অনেক কথা। আবেগ, কান্না, উচ্ছাস কিংবা ভেঙে যাওয়া শেষ চৈত্রের বেড়া।" এই বেড়া ভেঙে জীবনের কষ্টের ভাওলি খুঁজে ফেরেন কবি শুভদীপ তার অনন্য সৃজনে। কবিতার অক্ষরে অক্ষরে যেন জীবনানন্দ দাশের প্লাবন --- "রয়েছি সবুজ মাঠে ---ঘাসে...