পোস্টগুলি

বৃষ্টি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা: নাছোড় বৃষ্টি

ছবি
  দেবাশীষ মুখোপাধ্যায় বারান্দায় চেয়ারে বসতেই যুগলবন্দি চোখে বৃষ্টির নাছোড় আদর কাকটার গায় একটু এদিক ওদিক অবশেষে নিরুপায় শেষে হার মেনে স্থির অ চঞ্চল বুঝে যায় মেনে নিতে হয় এটাই জীবন কানের পাশে আদুরে বৃষ্টি বলে চলে পারলে এড়াতে মানিয়ে নাও এখন ঝেড়ে ফেলো নাহয় পরে

কবিতা : আমার বৃষ্টিরা

ছবি
 দেবাশীষ মুখোপাধ্যায় বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে কাল সারারাত পথ চলা আঙ্গুলে আঙ্গুল এক ছাতায় একাকার দুই হৃদয় বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে ফাঁকা মিনিবাসের পিছনের সিট  আবেশে বুঁদ দুই শরীর কখন যেন আস্তে আস্তে গাছ হয়ে যায় বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে ঘন পাইন বনে চুঁইয়ে পরা বৃষ্টির জল তরঙ্গ পাহাড়ের বুকে চুমু খেয়ে মেঘ হয়ে যায় বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে মাধবীলতার ভেজা জলে  শরীর নেভাতে গিয়ে বিস্ফোরণের সলতেতে আগুন লাগায় কাল সারারাত স্মৃতির শরীর পুড়ে  সকাল চেয়ে দেখে ছাই হয়ে পড়ে আছে আমার বর্তমান

কবিতা: বৃষ্টি বরণ

ছবি
  দেবাশীষ মুখোপাধ্যায় তোমাকে দেখবো বলে সুদূর আজ নৈকট্যের চেহারায় উড়ন্ত মেঘের সাথে ছুটে চলা গন্তব্য রোমন্থন করে চলে স্মৃতির তোমাকে শুনবো বলে কানে তো এখন ছলাৎ ছল বৃষ্টির ফোঁটাদের টুপটাপ ভালো বাসার সরণীতে এও এক যাপন তোমাকে পাবো বলে কাশের দোলায় দুলে ওঠে মন চলমান তোমার বুকে ভরসার খোঁজ ক্ষয়ে যাওয়া জীবনে আজ বড়ো আপন তোমাকে ভাববো বলে  সময় থমকে আজ অতীতচারি হাতে হাত বিবশতা আবেশী হৃদয় আছি ছিলাম থাকবোর ঝঙ্কার ই সুখগুলো সব মুখ থেকে সারা শরীরে যখন খেলা করে চলেছে আনন্দ যখন এক হাত থেকে অন্য হাতে অবলীলায় আশ্রয় খুঁজছে তখন ও তোমাকে কাছে পাওয়া  নিদারুণ নিরহঙ্কার....

কবিতা: বৃষ্টি গ্রহণ

ছবি
  দেবাশীষ মুখোপাধ্যায় নির্জন রাজপথে বৃষ্টির ফোঁটা গুলো মনের আনন্দে এককা দোক্কা খেলে চলেছে বৃষ্টি জানে তার এই গান একসময় কোরাস হয়ে বাজবে রাতজাগা ছেলেটার কানে প্রেমের পাপড়িগুলো ঝেড়ে ফেলে মেয়েটা আজ ভরসার ফুলশয্যায় আদর বৃষ্টি মাখবে সারা গায় আর ভাবুক ছেলেটা একলা বৃষ্টির গান শুনে অবিশ্বাসের আস্ত রাত গিলে গিলে খায়

কবিতা: বৃষ্টি ভেজা

ছবি
 দেবাশীষ মুখোপাধ্যায় ধরো আবার যদি দেখা হয় পথ চলতে চলতে কি বলবে আমায়? থরো থরো ঠোঁটে আবেগ চেপে হয়তো বলবে, কেমন আছো? তোমার কান্নার শরীর আমার কান ছোঁবে হৃদয়ে ঝাপটাবে বৃষ্টিভেজা সে দুপুর পাশের মানুষের হাত শক্ত করে ধরে বোঝাতে চাইবে ভরসায় আছো কিন্তু ভালোবাসায়? নরম তুলতুলে চোখ দুটো বলবে বলবেই আমি নিশ্চিত জানি আজ ও দুয়ারে আসনখানি পাতা আজ ও বৃষ্টিরা আমার শরীর আঁকে তোমার নির্জনতায়........