কবি নন্দিনী সরকারের কবিতা সংকলনের পাঠ প্রতিক্রিয়া
" কবিতার মুখোমুখি দেবাশীষ" ------------------- আশাবরী রাগে বাজে প্রাণের ছন্দ ----------------------------- -- দেবাশীষ মুখোপাধ্যায় উত্তরপাড়া, হুগলি ****** " খুঁজতে ভারি বয়েই গেছে হারিয়ে নতুন সুখ! আপন মনে আপনি থাকা ভাবনাতে ধুকপুক। পলক ফেলার সাথেই হারায় ভবের কিছু ' ক্ষণ' মহাকাশে নেই সে হিসেব এখন তখন।" কবি নন্দিনী সরকারের কবিতা আয়নায় সদ্ বিম্ব যা চিরকালের দাবি নিয়ে আসে।মানব দীঘির জলে ঝলক ঝলে মাণিক হীরা বোবা ভাষায় যা সৃষ্টির তলে ভালোবাসার চিদাম্বরে দীক্ষিত। হালকা ক্ষীণ জীবনের ঢেউ ভেতরে খিলখিল করে হেসে চলে আমার আমির রঙ মেখে।...